শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাথরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আফনানের কিশোরগ্যাং খোরশেদের তাণ্ডবে অতিষ্ঠ শীলকূপ-মাইজপাড়ার বাসিন্দারা, রাত হলেই বাড়ে আতংক অপহরণের পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে, যেভাবে উদ্ধার হলেন বাঁশখালীর ব্যবসায়ী হাসান ভক্তি ও শ্রদ্ধায় বাঁশখালীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী ৩দিনপর উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ বাঁশখালীতে বিএনপি নেতা ডিলার দুলাভাইয়ের চাল শ্যালকের দোকানে, চালের বস্তা জব্দ বাঁশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, প্রতিহত করল প্রশাসন বাঁশখালীর পুকুরিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর, ক্ষতি ১৫ লাখ টাকার বেশি দুই দিনেও সন্ধান নেই বাঁশখালীর ব্যবসায়ী হাসানের, বাবার অপেক্ষায় দুই শিশু ছনুয়া স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু সচেতনতা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

কাথরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আফনানের

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আফনান বিন সেলিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিগ্রিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আফনান ওই এলাকার ওয়াইজার বাড়ির মো. সেলিমের ছেলে। সেলিম পেশায় একজন যানবাহন শ্রমিক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আফনান। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. সেলিম তার ছেলের পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও তাদের একটি ছেলে সন্তান মারা গেছে। বর্তমানে পরিবারে দুই মেয়ে সন্তান রয়েছে।

দুই বছরের শিশুকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews