সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা উল্টে মোহাম্মদ নাছির হোছাইন প্রকাশ নাজিদ (১৯) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনছুর আলী মিয়াজি পাড়ার আহমদ কবিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির নিজে চালক হয়ে অটোরিকশা নিয়ে শেখেরখীল থেকে চাম্বল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার রিকশায় জাহাঙ্গীর নামে এক যাত্রীও ছিলেন। পথিমধ্যে চেয়ারম্যান ঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে চালক নাছির সড়কের পাশে পড়ে গিয়ে বড় একটি পাথরে মাথায় আঘাত পান এবং গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাম্বলস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পার্থ বড়ুয়া জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নাছির মারা গেছেন। মাথায় গুরুতর আঘাত ও রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিহতের আত্মীয় আব্দুর রশিদ জানান, “নিজের অটোরিকশা উল্টে গিয়ে নাছির মারা গেছেন। আমরা লাশ বাড়িতে নিয়ে এসেছি।”

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিজের গাড়ি উল্টে গিয়ে সড়কে পড়ে তার মৃত্যু হয়। লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায় নি।’

পারিবারিক সূত্রে জানা যায়, নাছির হোছাইনের দুই বছর আগে বিয়ে করেছিলেন। তার এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি সম্প্রতি দেড় লক্ষ টাকায় কিস্তিতে অটোরিকশাটি ক্রয় করেছিলেন। তিন মাসের কিস্তি পরিশোধ করলেও এখনও বাকি কিস্তি শোধ হয়নি।

এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews