রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

নারীসহ ৪ জনের ইয়াবা চক্র ধরা পড়ল বাঁশখালীতে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সফল অভিযানে নারীসহ চার মাদক কারবারিকে ১ হাজার ৯শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকারসহ আটক করা হয়েছে।

সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে বাঁশখালী পৌরসভার জলদী এলাকায় থানার মূল গেইটসংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ।

অভিযান পরিচালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, এসআই গৌর চন্দ্র সাহা এবং সঙ্গীয় ফোর্স।

আটক ব্যক্তিরা হলেন- গাজীপুরের মো. মাঈনউদ্দিন (৩০), মোকারম মিয়া ওরফে মোশারফ (২৬), ময়মনসিংহ এর মো. মিনহাজুল হাসান মিলন (৩০) এবং তামান্না আক্তার (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৯শত ৪০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে বাঁশখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নারী কিংবা পুরুষ—অপরাধীর কোনো পরিচয় নেই। সমাজকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews