সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য

বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা পুলিশের একটি যৌথ দল। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্য ও সহযোগিতায় ঢাকা ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল হকের ছেলে তাকিব বিন সিরাজ প্রকাশ জজ (৩২) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হালিয়াপাড়া এলাকার জাকের আহমদের ছেলে মো. বোরহান উদ্দিন (৩০)। তাকিব কাথরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং বোরহান বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাশকতা, হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার এজাহারে তাঁদের বিরুদ্ধে দেশে-বিদেশে অবস্থানরত ব্যক্তিদের অর্থায়ন ও প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় সংঘবদ্ধভাবে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাঁশখালীসহ পার্শ্ববর্তী সাতকানীয়া ও আনোয়ারা উপজেলায় সংঘবদ্ধভাবে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বিভিন্ন উসকানিমূলক স্লোগানের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বাঁশখালী উপজেলার দুই ব্যক্তিকে ঢাকায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাকিব ও বোরহান। তাঁদের বিরুদ্ধে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews