শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড বাঁশখালী ইকোপার্কের স্বচ্ছ লেক ঢেকেছে টোপাপানা ও জলজ ঘাসে, হারাচ্ছে পর্যটক বাঁশখালীতে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী সুমাইয়ার, উৎকণ্ঠায় পরিবার বাঁশখালী প্রাণিসম্পদ হাসপাতালে ১১ পদের ৬টিই শূন্য, ব্যাহত সেবা বায়েজিদে নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাঁশখালীতে সবজি ক্ষেতের জালে আটকা বিষধর পদ্ম গোখরা, বনে অবমুক্ত বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ড্রেজার পাইপ ও এক্সকাভেটর বাঁশখালীতে অবাধে বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব ভূমিকায় প্রশাসন বাঁশখালীতে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘এক দিনে লক্ষ বৃক্ষ’ কর্মসূচিতে শীলকূপে সাড়ে তিনশত চারা রোপণ ও বিতরণ

পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে আবু তাহের (৫৬) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম মেডিকেলের পূর্ব পাশে কচুজুম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবু তাহের উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা-প্রেমাশিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে তাঁকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমজিদুর রহমান তন্ময়। এ সময় বাঁশখালী থানা-পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।

সহকারী কমিশনার (ভূমি) তমজিদুর রহমান তন্ময় বলেন, ‘পাহাড় কাটা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড় কাটা রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews