রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড বাঁশখালী ইকোপার্কের স্বচ্ছ লেক ঢেকেছে টোপাপানা ও জলজ ঘাসে, হারাচ্ছে পর্যটক বাঁশখালীতে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী সুমাইয়ার, উৎকণ্ঠায় পরিবার বাঁশখালী প্রাণিসম্পদ হাসপাতালে ১১ পদের ৬টিই শূন্য, ব্যাহত সেবা বায়েজিদে নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাঁশখালীতে সবজি ক্ষেতের জালে আটকা বিষধর পদ্ম গোখরা, বনে অবমুক্ত বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ড্রেজার পাইপ ও এক্সকাভেটর বাঁশখালীতে অবাধে বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব ভূমিকায় প্রশাসন বাঁশখালীতে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অভিবাসনকে অভিযোজনের কৌশল হিসেবে ব্যবহারে সফল উদ্যোগের পথনির্দেশনা শীর্ষক গবেষণা প্রকল্পের ফলাফল অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় গবেষণা প্রকল্পের লক্ষ্য ও গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন রামরুর গবেষণা সহযোগী পারভেজ ভূঁইয়া। গবেষণার মূল ফলাফল তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও রামরুর জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অভিবাসনকে নিরাপদ ও পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে তা মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অভিবাসনপ্রত্যাশীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় গবেষণার ফলাফল নিয়ে আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এতে অভিবাসনকে অভিযোজনের কৌশল হিসেবে ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

রামরুর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপকূলীয় খানখানাবাদ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews