বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

১৩ জুলাই আসছেন পীর সাহেব চরমোনাই: বাঁশখালীতে দু’টি মহাসমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: আগামী ১৩ জুলাই ২০২৫, রবিবার, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সফরে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর, আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

আয়োজক সূত্রে জানা গেছে, চলমান ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তিনি। ধর্মপ্রাণ জনপদের মানুষদের প্রতি তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, পীর সাহেব চরমোনাই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-এর অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। এবারও রাজনৈতিক-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে দেশজুড়ে গণসংযোগে নেমেছেন তিনি।

বাঁশখালীতে তাঁর সফরসূচির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে: “বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকির” এবং “ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সমাবেশ”।

এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মোবারক হোছাইন আসিফ অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে স্থানীয় নেতাকর্মী ও দ্বীনি ভাইদের সহযোগিতা চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews