বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণের শ্রমিক সমাবেশ সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি:::

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শ্রমিক যোগাযোগ পক্ষ উপলক্ষে বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরি সাহাব মিয়া সিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম।

উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক অ্যাড. জালাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান মেহমানের বক্তব্য রাখেন বাঁশখালীর সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মাওলানা মোখতার হোসাইন সিকদার, কোষাধক্ষ আ.ন.ম মহিউদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সাধারণ সম্পাদক ফৌজুল আজিম, অ্যাড. ফরিদুল আলম, কাজী এমরানুল হক, প্রচার সম্পাদক আবুল কাসেম সোহাগ, সাধনপুর  ইউনিয়ন সভাপতি ডাক্তার এজাজ আহমদ, বাহারচরা ইউনিয়ন সভাপতি ডাক্তার পারভেজ। এ সময় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: বক্তব্য রাখছেন দক্ষিণ জেলা জামায়াত নেতা অধ্যক্ষ জহিরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews