বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে চাম্বল ইউনিয়ন যুবদলের মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের চলমান নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার চাম্বল বাজার ব্রিজ হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি দক্ষিণে ফুলকলি স্টেশনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মিছিলে চাম্বল ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমান স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, “ফিলিস্তিনের মা-বোন ও ভাইয়েরা রমজান মাসে না খেয়ে রোজা রেখেছেন, শিশুদের পর্যন্ত খাবার নেই। এর বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত। এরা গাজাবাসীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে। ঘুমন্ত নারী শিশুদের হত্যা করেছে। আমাদেরকে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, তাহলে তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।”

তারা আরও বলেন, “যদি জাতিসংঘ এই গণহত্যা থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এর পরিণাম ভালো হবে না। মানবতার পক্ষেই আজ সবাইকে দাঁড়াতে হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন, ‘বাঁশখালী উপজেলা যুবদল নেতা আহমদ নুর, চাম্বল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ নেজাম উদ্দীন, ছাত্রদল নেতা মুহাম্মদ আলমগীর, শ্রমিকদল নেতা মুহাম্মদ লেয়াকত আলী, চাম্বল স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শাহ আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews