সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

শেখেরখীল ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনীতে নবীন-প্রবীণের গণজমায়েত

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখেরখীল ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ শেখেরখীল ইউনিয়ন রাজপরী ক্লাবের হলরুম অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন জামায়াতের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নবীন-প্রবীণ দায়িত্বশীলদের মিলন মেলা গণজমায়েতে রুপ নেয়।

বুধবার (২ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ এমরান বাচ্চু।

ইউনিয়ন জামায়াতের আমীরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম।

মাও নেছারুল হক এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট আবু নাছের, চট্টগ্রাম মহানগরির কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ। সমাপনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শূরা সদস্য মাও জাকের আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস.এ হাশেম, মাও নাজিম উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ ফয়েজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের মাদরাসা ও ছাত্র কল্যাণ সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, শেখেরখীল আদর্শ থানা শাখা শিবিরের সভাপতি মো. আনিছুর রহমান সহ উপজেলা, ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews