সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

‘আগামীতে ধানের শীষকে বিজয়ী করতে হবে’ খানখানাবাদ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে পাপ্পা

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত শুক্রবার বিকেলে কদমরসুল নাছিয়া পুকুর পাড় সংলগ্ন মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহেদুল হক জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, প্রেমাশিয়া সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনা সরকার আমাদের ইফতার মাহফিল পযর্ন্ত করতে দেয়নি। আজ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় মুক্ত পরিবেশে আমরা এই ইফতার মাহফিল করতে পারছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।’

তিনি বলেন, ‘বাঁশখালী উপজেলা বিএনপি আমার বাবা জাফরুল ইসলাম চৌধুরীর রেখে যাওয়া কমিটি এবং সাধারণ নেতাকর্মীদের নিয়ে আমি কাজ করছি। তৃনমুল নেতাকর্মী ও সমর্থকরা আমার সাথে আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু খবর রাখছেন। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ।’

মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা আগামী নির্বাচনে বাঁশখালীতে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মী সমর্থকসহ উপস্থিত সাধারণ মানুষের প্রতি আহবান জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews