বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

পুঁইছড়িতে ‘বন্যহাতির ‌আক্রমণে’ কাঠুরিয়ার মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ে কাঠ কাটতে গিয়ে হাতির আক্রমণে আবু ছিদ্দিক (৪৬) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় লাশ উদ্ধার করে আত্মীয়স্বজন ও স্থানীয়রা। এর আগে পূর্ব পুঁইছড়ির হরিণখাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ছিদ্দিক পুঁইছড়ির বশিরা বাড়ির আবদুল জব্বারের পুত্র।

স্থানীয়রা জানান, আবু ছিদ্দিক পুঁইছড়ি বনবিভাগের অফিসে গত বৃহস্পতিবার দিনমজুর হিসেবে পাহাড়ের বাগান পরিষ্কার করতে যায়। এ সময় তিনি বন্যহাতি আক্রমণের শিকার হন। রাতে বাড়িতে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে। শুক্রবার সকালে পাহাড়ে কাঠের জন্য যাওয়া লোকজন হরিণখাইয়ায় তার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে ওইদিন সকাল ১০টায় আত্মীয়-স্বজন ও স্থানীয়রা লাশ উদ্ধার করে।

জলদী ইকো পার্কের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতের পরিবারকে সরকারিভাবে বনবিভাগ থেকে সাহায্য করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews