বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে-২৫’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাছের।

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিল মানিক, সাবেক আমীর মর্তুজা আলী, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, মোজাম্বিক প্রবাসী শাহাদাত হোসাইন, সমাজ সেবক শাহাদাত হোছাইন, বাঁশখালী বোট মালিক সমিতির সেক্রেটারী আব্দুস শুক্কুর কোম্পানী, ইউপি সদস্য সোহেল ইকবাল আদর, উপজেলা যুব সেক্রেটারী জসিম উদ্দিন, চাম্বল ইউনিয়ন যুব সেক্রেটারী মাস্টার এহসান উল্লাহ, মুহাম্মদ মহি উদ্দিন, শাহেদুল ইসলাম, আব্দুর রহিম, মোবারক হোসাইন, আনিছুর রহমান, কফিল উদ্দিন প্রমূখ।

আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চাম্বল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড একাদশ ২-০ গোলে চাম্বল ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews