বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ ডটকম::

চট্টগ্রামের বাঁশখালীর আঞ্চলিক সড়কের (প্রধান সড়ক) নাপোড়া বাজারের দক্ষিণে বেপরোয়া ডাম্পারের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক মো. আবু তাহের (৪০) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) দয়াল চন্দ্র ভৌমিক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল আড়াই ঘটিকার সময় বাঁশখালী প্রধান সড়কের নাপোড়া ব্রিজের দক্ষিণে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের পুত্র।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, ‘অটোরিকশা চালক আবু তাহের তার নিজের রিকশা নিয়ে পুঁইছড়ির দিকে যাচ্ছেন। উল্টো দিক থেকে দ্রুত গতির একটি ডাম্পারের ধাক্কায় রিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আবু তাহের এর মাথায় প্রচন্ড আঘাত লাগে, বাম পা ভেঙে চায়। সে ঘটনাস্থলে মারা যায়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘অটোরিকশা-ডাম্পার মুখোমুখী সংঘর্ষে আবু তাহের নামে এক রিকশাচালক নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা মর্গে নিয়ে আসেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews