বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হিফজ শাখার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট আলেমেদ্বীন পুইঁছড়ি‌ ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যাপক আল্লামা আমির আহমদ।

রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেলে দারুল হিকমা হিফজ শাখা ও এতিম খানার কার্যালয়ে এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসা ও হিফজ খানার প্রতিষ্ঠাতা পরিচালক, গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ’র সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঁইছড়ি‌ ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসাইন।

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসার সুপার মাওলানা নিজাম‌ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা রাখেন মাওলানা আশেক‌ এলাহী, মাওলানা হুমায়ূন কবির, মাওলানা সরওয়ার করিম, হাফেজ মাওলানা আবদু‌ ছমদ‌, মুহাম্মদ আব্দুল করিম, মাওলানা সৈয়দুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ওলামায়ে কেরাম বলেন, ‘কোরআন শরীফ সহিহ-শুদ্ধকরণ প্রত্যেক মুসলমানের মৌলিক দায়িত্ব। মানুষের জীবন-মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই, মৃত্যুর পর এই ধর্মীয় প্রতিষ্ঠানই অত্র সমাজের মানুষের জন্য নাজাতের উছিলা হিসেবে থাকবে। হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজী, অংক শেখানোর বিশেষ ব্যবস্থা থাকবে। যাতে পরবর্তী হিফজ সম্পন্ন করে বিভিন্ন মাদরাসায় অধ্যয়ন করা সহজ হয়।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews