শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁশখালীতে জাতীয় মৎস্য পক্ষ শুরু, সম্মাননা পেলেন ৩ চাষি

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মৎস্যচাষিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. লোকমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম, বাংলাদেশ কোস্টগার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট কমান্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যচাষিকে সম্মাননা, পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

আয়োজকরা জানান, মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণ, টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews