শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার

বন্যায় ক্ষতিগ্রস্ত সিএনজি ও রিকশাচালকদের পাশে চাম্বল শ্রমিক সমবায় সমিতি

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন রিকশা ও সিএনজি চালকদের পাশে দাঁড়িয়েছে চাম্বল, শেখেরখীল ও ছনুয়া রিকশা চালক ও অটোরিকশা সিএনজি (ফোর স্ট্রোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতি। সংগঠনটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত চালকদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাম্বল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নিজস্ব তহবিল থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিনের নেতৃত্বে চালকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের অন্যতম সদস্য আমান উল্লাহ, মো. জসিম উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার কোষাধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বাঁশখালীর নিম্নাঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে রিকশা ও সিএনজি চালকরা কয়েকদিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় আয়-রোজগার হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। তাদের এই সংকটময় সময়ে পাশে দাঁড়াতেই সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চাম্বল, শেখেরখীল ও ছনুয়া রিকশা চালক ও অটোরিকশা সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নেতৃবৃন্দ ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। –প্রেসবিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews