বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

শীলকূপে বন্যাদুর্গত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান আকতার হোসেন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমার গ্রাম এর প্রতিষ্ঠাতা আকতার হোসেনের নিজস্ব তহবিল থেকে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ইউনিয়নের তিনটি পৃথক স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নয়টি ওয়ার্ডের বন্যাদুর্গত পরিবারের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম বাহাদুর আলম হিরণ, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইউপি সদস্য মিজান সিকদার, সমাজসেবক নাছির, যুবদল নেতা নূর উল্লাহ, মো. জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আকতার হোসেন বলেন, ‘বন্যায় পুরো বাঁশখালীর মানুষ দুর্ভোগে রয়েছে। আমার শীলকূপ ইউনিয়নও এর বাইরে নয়। পাহাড়ি ঢলে পশ্চিমাঞ্চলের নিম্নভূমি পানিবন্দি হয়ে পড়েছে। অনেক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীলকূপের বিত্তবানদের উচিত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনে সহযোগিতা করা। আমার পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ সময় স্থানীয়রা আকতার হোসেন এর মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগকালে দল-মত নির্বিশেষে সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews