বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমার গ্রাম এর প্রতিষ্ঠাতা আকতার হোসেনের নিজস্ব তহবিল থেকে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ইউনিয়নের তিনটি পৃথক স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নয়টি ওয়ার্ডের বন্যাদুর্গত পরিবারের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম বাহাদুর আলম হিরণ, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইউপি সদস্য মিজান সিকদার, সমাজসেবক নাছির, যুবদল নেতা নূর উল্লাহ, মো. জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আকতার হোসেন বলেন, 'বন্যায় পুরো বাঁশখালীর মানুষ দুর্ভোগে রয়েছে। আমার শীলকূপ ইউনিয়নও এর বাইরে নয়। পাহাড়ি ঢলে পশ্চিমাঞ্চলের নিম্নভূমি পানিবন্দি হয়ে পড়েছে। অনেক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীলকূপের বিত্তবানদের উচিত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনে সহযোগিতা করা। আমার পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে।'
এ সময় স্থানীয়রা আকতার হোসেন এর মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগকালে দল-মত নির্বিশেষে সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত