সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে চারজন তাদের জামানত হারিয়েছেন।

নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জমা দেওয়া জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩৬ হাজার ৯৫৮টি। বিধিমালা অনুযায়ী জামানত রক্ষায় ন্যূনতম প্রয়োজনীয় ভোট দাঁড়ায় ১৮ হাজার ৯৫৭টি। এর কম ভোট পাওয়ায় চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

প্রাথমিক বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী ফুটবল প্রতীকে ৫৫ হাজার ৭১ ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন।

তবে এ আসনে ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে না পারায় চার প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন—হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ রুহুল্লাহ (৩ হাজার ৯৭৮ ভোট), চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আব্দুল মালেক (৮১১ ভোট), ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদ মনোনীত মো. আরিফুল হক (২৪১ ভোট) এবং হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত এহছানুল হক (১০৪ ভোট)।

নির্বাচন অফিসের তথ্যমতে, বাঁশখালী উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৫৬০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৮১৯ জন, নারী ১ লাখ ৯০ হাজার ৭৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৪০২টি, বাতিল ভোট ছিল ৪ হাজার ৫৫৬টি। এ আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৮ দশমিক ৫৭ শতাংশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews