বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে নির্মিত হচ্ছে ‘শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার’

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদ::: ‘ইনসাফের বাংলাদেশ’ না হওয়া পর্যন্ত লড়াই চলবে’- এই প্রত্যয়ে বীর শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় স্থাপিত হচ্ছে ‘শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার’। ইতোমধ্যে পাঠাগারটির নির্মাণকাজ চলমান রয়েছে। এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করছে মাওলানা জুলকারনাইন চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট। স্থানীয়ভাবে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশে পাঠাগারটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সাহসী ছাত্রনেতা প্রয়াত শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়। সাবেক ছাত্রনেতা আনিসুল আজম-এর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই স্মৃতি পাঠাগারটি এলাকার শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা ও মননশীলতার একটি উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করবে।

পাঠাগার প্রতিষ্ঠা প্রসঙ্গে পৃষ্ঠপোষক সাবেক ছাত্রনেতা আনিসুল আজম বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সংগ্রামী মানুষ। তাঁর আদর্শ ছিল ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়া। এই স্মৃতি পাঠাগার শুধু একটি স্থাপনা নয়; এটি হবে তাঁর চিন্তা, আদর্শ ও সংগ্রামের ধারক। এখান থেকে নতুন প্রজন্ম সত্য, ন্যায় ও দায়িত্ববোধের শিক্ষা গ্রহণ করবে- এই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘জ্ঞানচর্চার মাধ্যমেই একটি সচেতন সমাজ গড়ে ওঠে। শহীদ হাদির স্মৃতিকে ধারণ করে এই পাঠাগার ভবিষ্যতে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহল মনে করছেন, শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি পাঠাগার চাম্বল এলাকার শিক্ষার্থী ও তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠবে এবং শহীদের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews