বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধভাবে অস্ত্র বহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়া এলাকার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময় একটি সন্দেহজনক টেম্পু তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ গ্রেফতার করা হয়- নোয়াখালীর হাতিয়া উপজেলার খুরশিল আলম (৩২) এবং চট্টগ্রামের ভূজপুর এলাকার পুখিয়ার মো. হাসান ওরফে আকাশ (২৭)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চট্টগ্রাম অফিস সূত্র জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।’

উল্লেখ্য, বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের মধ্যম চেচুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের হুজিত্তাপাড়া ও নাপিতপাড়ার মোহনায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের আস্তানা গড়ে তোলে মো. বদি আলম প্রকাশ ডাকাত বদি। কয়েক মাস আগে পুলিশ তার মাদকের আস্তানা গুঁড়িয়ে দিলেও সে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, পলাতক ওই মাদক কারবারির সঙ্গে অস্ত্রচালানকারীদের সখ্যতা থাকতে পারে এবং তারাই ওই এলাকায় অস্ত্র সরবরাহের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর পেছনে কোনো বড় চক্র জড়িত আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews