সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

অবসর দিনে সহকর্মী–অভিভাবকের ভালোবাসায় সিক্ত রোকেয়া বেগম

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক দোদুল চাঁপা দে।

প্রধান অতিথি হাসান আল মামুন বলেন, ‘রোকেয়া বেগম দীর্ঘ ৩১ বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষাসেবা প্রদান করেছেন। সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা প্রমাণ করে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। তাঁর অবসর জীবন শান্তিময় হোক এ কামনা করি।’ বিশেষ অতিথি শিব্বির আহমদ রানা বলেন, ‘শিক্ষক মানুষ গড়ার কারিগর। রোকেয়া বেগম ছিলেন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ। তাঁর কর্মজীবন পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয়।’
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিন বলেন, ‘শেষ কর্মদিবসেও রোকেয়া বেগম শ্রেণিকক্ষে পাঠদান করেছেন। তিনি সত্যিকারার্থে একজন দায়িত্বশীল শিক্ষক।’ বিদায়ী শিক্ষক রোকেয়া বেগম আবেগাপ্লুত হয়ে সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালোবাসা ও আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের অভিভাবক সভাপতি বিদ্যুৎ কান্তি দেব, অভিভাবক শেখর কান্তি গুহ, পুঁইছড়ি সোলতানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা দাশ, বাঁশখালী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামরুল হাসান ও মোজাম্মেল হক, পুঁইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কাউসার। অনুভূতি প্রকাশ করেন সহকারী শিক্ষক গুলশন আরা বেগম, মুহাম্মদ জাকের উল্লাহ, সুবর্ণা সিকদার, ইয়াছমিন আকতার কণা, ফাহমিদা ইসলাম, নিরুপমা দেব, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সুচনা সেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের পক্ষ থেকে রোকেয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে গাড়িবহরসহ তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews