সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

শীলকূপের প্রবীণ সমাজসেবক-শিক্ষানুরাগী মাহাবুব আলী সিকদার আর নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদ:: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর সিকদার পাড়ার মরহুম বেনু মিয়া সিকদারের পুত্র, জনপ্রিয় চিকিৎসক সেলিম উল্লাহ সিকদারের শ্রদ্ধেয় পিতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহাবুব আলী সিকদার (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ৩ কন্যাসন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই প্রবীণ ব্যক্তি। শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সুনামধন্য। শীলকূপের ঐতিহ্যবাহী জালিয়াখালী নতুন বাজার রিকশা এসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ঝরে পড়া অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা-ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে নিজ উদ্যোগে তাদের পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছিলেন তিনি।

মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় আলী সিকদার পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews