বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে এক হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫-২৬ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকদের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং বিভিন্ন জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম প্রমুখ।

প্রধান অতিথি মো. ওমর সানী আকন বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা দিয়ে যাচ্ছে। আশা করি, এই বীজ ও সার ব্যবহার করে বাঁশখালীর কৃষকরা রবি মৌসুমে সবজি উৎপাদনে আরও সফল হবেন।’

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ‘রবি মৌসুমে আমরা সবজি আবাদে কৃষকদের উৎসাহিত করছি। সরকারি প্রণোদনার এই বীজ ও সার পেলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে। এতে বাঁশখালী উপজেলা সবজি উৎপাদনে আরও এগিয়ে যাবে।’

কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews