বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীর রেজাউল করিম সৌদি আরবে অপহরণের পর অক্ষত অবস্থায় উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রবাস ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পেলাহাজি পাড়ার মো. রেজাউল করিম সৌদি আরবের রিয়াদে অপহরণের শিকার হয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর (বুধবার) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে রিয়াদে অবস্থানকালে তাকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

অপহৃত রেজাউল করিমের ভাই মাইনুদ্দিন মিঠু জানান, ঘটনার পর থেকে তার ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। দেশে ও প্রবাসে থাকা স্বজনরা উদ্বেগের মধ্যে ছিলেন। তিনি তার ভাইয়ের উদ্ধারের জন্য সৌদিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

অবশেষে সোমবার (১৩ অক্টোবর) রাতে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, মো. রেজাউল করিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী একাধিক ব্যক্তি ও রেজাউল করিমের পরিবার।

পরিবারের সদস্যরা জানান, তিনি বর্তমানে নিরাপদে রয়েছেন এবং শিগগিরই স্বজনদের সঙ্গে যোগাযোগ করবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা রেজাউল করিমের নিরাপদে ফেরাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews