মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা

ডেঙ্গু প্রতিরোধে শীলকূপে জনসচেতনতামূলক র‍্যালী

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

শীলকূপ প্রতিনিধি: “মশার বিস্তার রোধ করি—ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীর ৯নং (ক) শীলকূপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

র‍্যালীতে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রশিদ আহমদ, ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস লাকির প্রতিনিধি জানে আলম, জান্নাতুল ফেরদৌসের প্রতিনিধি হোসাইন সিদ্দিকী, মো. মিজানুর রহমান সিকদার, মো. ফিরোজ সিকদারসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; জনগণের সচেতনতাই এ ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি। প্রতিটি পরিবারকে নিজ নিজ ঘর-বাড়ি, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির টবে, ড্রামে, পুরনো টায়ার কিংবা জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মায়—তাই সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলতে পারে।”

আয়োজকরা জানান, এ ধরনের জনসচেতনতামূলক র‍্যালীর মাধ্যমে সাধারণ মানুষকে মশা নিয়ন্ত্রণে এগিয়ে আসতে উৎসাহিত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews