বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

অবেলায় নিভে গেল কোরআনের প্রদীপ মোহাম্মদ!

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

রেজাউল করিম, বিশেষ সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচরে হেফজ শিক্ষার্থী মোহাম্মদ (১১) ইন্তেকাল করেছেন।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ৩টার দিকে তিনি বাঁশখালী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়। মৃত মোহাম্মদ মনকিচর এমদাদুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন। ইতোমধ্যে তিনি কোরআনের ১০ পারা মুখস্থ করেছিলেন।

শিশু মোহাম্মদ, মরহুম আল্লামা আবুল কাশেম (রহ.)-এর দৌহিত্র এবং প্রবাসী মাওলানা শোয়াইব এর একমাত্র পুত্র।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৯টায় মনকিচর মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews