বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

মসজিদের মাইক সেটিং করতে গিয়ে বাঁশখালীতে ইমামের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে মসজিদের মাইক ও ইঞ্জিন সেটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইমামের নাম মাওলানা আজগর হোসাইন (৩০)। তিনি উপজেলার কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ কাথরিয়া ৫ নম্বর ওয়ার্ডের জলকদর খালসংলগ্ন এলাকার বাসিন্দা এবং স্থানীয় জেবল হোসেনের পুত্র।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কাথরিয়া ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন একটি নতুন মসজিদের মাইক ও ইঞ্জিন স্থাপনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম মাওলানা আজগর হোসাইন কাথরিয়া বাগমারাস্থ একটি জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন।

নিহতের চাচা মো. জসিম উদ্দিন জানান, “জলকদর খালসংলগ্ন বেড়িবাঁধের পাশে নতুন একটি মসজিদের উদ্বোধনের প্রস্তুতি চলছিল। সেখানে ইলেকট্রনিক সরঞ্জাম সেটআপের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা আজগর হোসাইন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।”

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুনাগরি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews