সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে পুকুরে ডুবে মো. ওবাইদুর রহমান (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব চাম্বল এলাকার তালুকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবাইদুর রহমান স্থানীয় জাহাঙ্গিরিয়া কাদেরিয়া কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং ৭ নম্বর ওয়ার্ডের মো. ইয়াছিনের ছেলে।

নিহতের চাচা মো. আবু তৈয়ব জানান, দুপুরে সাময়িক পরীক্ষা শেষে বাড়িতে ফিরে ওবাইদুর পাশের পুকুরে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তার এক সঙ্গী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয়রা তৎক্ষণাৎ পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews