মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা

কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কাথরিয়া প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আড়াইটার দিকে কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া রাস্তার মাথাসংলগ্ন আবু আহমদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—ডা. আব্দুল খালেক মাতব্বরের ওষুধের ফার্মেসি, রহমত আলী সওদাগরের পোলট্রি ও মুদিপণ্যের দোকান, হোসেন আহমদ সওদাগরের সার ও মুদিপণ্যের দোকান এবং হাসমত আলী সওদাগরের চায়ের দোকান। অগ্নিকাণ্ডে দোকানগুলোর ওষুধ, মুরগি, মুদিপণ্য, সার, গ্যাস সিলিন্ডার, ফ্রিজসহ সব মালামাল পুড়ে যায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত দোকানি হাসমত আলী বলেন, ‘দোকান থেকে আমার বাড়ির দূরত্ব অনেক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, দোকানের কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।’

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে আমাদের পৌঁছানোর আগেই দোকানগুলোর মালামাল পুড়ে যায়। স্থানীয়রা দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নেভানোর সাহস করেননি। তা না হলে হয়তো কিছু মালামাল রক্ষা করা সম্ভব হতো।’

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ী তাদের দোকানের সব মালামাল হারিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews