রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

‘ফ্রেন্ডশিপ সোসাইটি’ বাঁশখালী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচিত সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ সোসাইটি ৭ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদের নিয়ে একটি প্রস্তুতি সভা আয়োজন করে।

সভায় জানানো হয়, আগামী ৬ জুলাই বাঁশখালী উপজেলার মিয়া বাজারস্থ শহীদ ইউসুফ মার্কেটের অস্থায়ী কার্যালয়ে ফ্রেন্ডশিপ সোসাইটি, বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। এছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি ওসমান গণি মুজাহিদ। তিনি অভিষেক অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন এবং সমাজ বিনির্মাণে ফ্রেন্ডশিপ সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট আইনজীবী ও এপিপি আবুল মনসুর সিকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান মুখপাত্র এটিএম কফিল উদ্দীন, উপদেষ্টা সরোয়ার আলম, সাধারণ সম্পাদক রিদুয়ান, সহ-সভাপতি মাছুম হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাকিব, ৭ নম্বর ওয়ার্ডের সংগঠক আলমগীর আহমেদ লাবীব।

এছাড়াও ফ্রেন্ডশিপ সোসাইটি, বাঁশখালী পৌরসভা ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews