বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বায়েজিদে নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাঁশখালীতে সবজি ক্ষেতের জালে আটকা বিষধর পদ্ম গোখরা, বনে অবমুক্ত বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ড্রেজার পাইপ ও এক্সকাভেটর বাঁশখালীতে অবাধে বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব ভূমিকায় প্রশাসন বাঁশখালীতে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘এক দিনে লক্ষ বৃক্ষ’ কর্মসূচিতে শীলকূপে সাড়ে তিনশত চারা রোপণ ও বিতরণ বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন পুঁইছড়িতে বন বিভাগের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হলেন শহিদুল ইসলাম সাগর কাথরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আফনানের

বায়েজিদে নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নগরীর বায়েজিদ এলাকায় দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে ‘ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পরিবেশবান্ধব ও নান্দনিক নাগরিক সোসাইটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

সোসাইটির সাধারণ সম্পাদক ক্যাপ্টেন নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মঞ্জুরুল কিবরিয়া, ফার্টিস এফসি লিমিটেডের প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সার, সিডিএর অথরাইজড অফিসার প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন, ক্যাপ্টেন আক্কাস উদ্দীন, ক্যাপ্টেন আলিম আল নোমান রায়হান, ক্যাপ্টেন এমরান, গোলাম মোর্শেদ, অ্যাডভোকেট পুষ্প সুলতানা, মোজাম্মেল হোসেন ও সাইফুদ্দিন খালেদ। এ ছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সোসাইটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একটি পরিবেশবান্ধব, যানজটমুক্ত, সুন্দর ও স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এই শহর সবার। নগরকে নান্দনিক ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিশু-কিশোরদের মানসিক বিকাশ এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য তরুণদের মাঠমুখী করার উদ্যোগ আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে সোসাইটি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন নূর মোহাম্মদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতবরণের কয়েক দিন আগে এই সোসাইটির জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন। চট্টগ্রাম নগরের অন্যতম নান্দনিক ও পরিবেশবান্ধব আবাসিক এলাকা হিসেবে নাগরিক সোসাইটিকে গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, নাগরিক সোসাইটি চট্টগ্রাম নগরের একটি সুন্দর ও পরিবেশবান্ধব আবাসিক এলাকা। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, মেরিনার, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন। খেলাধুলা ও বিভিন্ন সামাজিক আয়োজনের মাধ্যমে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।

দেশবরেণ্য সাবেক ফুটবলার ও কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, মেধা ও শ্রমের সমন্বয় ঘটলেই কৃতী খেলোয়াড় তৈরি হয়। চট্টগ্রামের অনেক খেলোয়াড় দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখেছেন। আজকের ক্ষুদে ফুটবলাররাও একদিন দেশের হয়ে খেলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টের ফাইনালে চাঁদগাঁও সোসাইটি ক্লাব ৩-০ গোলে নাগরিক সোসাইটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। –প্রেসবিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews