সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

পেকুয়ার তিন সিএনজি চোর বাঁশখালীতে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে সিএনজি চালিত অটোরিকশা চুরি করতে আসা তিন চোরকে ধরে পুলিশে দিল জনতা। ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন রামদাশ মুন্সিহাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চোরাই সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে চোরদের ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে চোরদের পুলিশ হেফাজতে দেয় জনতা।

আটককৃত চোর সদস্যরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ড্রাইভার মো. শাহাদত হোসেন (২৫), শাহদত হোসেন প্রকাশ ছৈয়দ (১৯) ও মো. একরাম প্রকাশ নাহিদ হোসেন (২১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘গত বুধবার গভীর রাতে পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ির উঠানে রাখা ইউসুফ’র সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। এ সময় চোরদের থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, ‘সিএনজি চুরির সাথে জড়িত তিন চোরকে আটক করা হলে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews