1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে লবণ মাঠের পলিথিন কেটে এ কেমন শত্রুতা!

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল এলাকায় অসহায় দশ বর্গাচাষীর লবণ মাঠের পলিথিন কেটে ফুটো করে দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে লবণ চাষীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী লবণচাষীরা।

রবিবার ভোর রাতে উপজেলার সরল ইউপির ১ নম্বর ওয়ার্ডের উত্তর সরল বঙ্গোপসাগর উপূকলীয় তাজুর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন- মো. আব্দুল মালেক, সুলতান, মো. আজিম, মো. আশিক, ছবুর, মো. আনিছ, মো. দেলোয়ার, জাফর ও মোস্তাক আহমদ।

এ ঘটনায় ভুক্তভোগী লবণ চাষী আবদুল মালেক বাদী হয়ে স্থানীয় ৩০ জনকে আসামি করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা পুলিশের একটি টিম।

অভিযোগ সুত্রে জানা যায়, ‘পবিত্র শবে বরাতের নামাজের জন্য লবণচাষীরা নিজ নিজ গ্রামে চলে যায়। এ সুযোগে স্থানীয় কিছু বখাটে ও সন্ত্রাসী ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যায়। একইসাথে লবণ লুট করে যাওয়ার সময় দলবল নিয়ে লবণ চাষীদের ৬০ একর লবণ মাঠের ১৫ লক্ষ টাকার পলিথিন এবং ফুটন্ত’ লবণ নষ্ট করে ফেলে। পরে খবর পেয়ে স্থানীয় লবণ চাষীরা প্রতিহত করতে চাইলে তাদের প্রাণ নাশের হুমকি প্রদান করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।’

ভুক্তভোগী লবণ চাষী আবদুল মালেক বলেন, ‘পবিত্র শবে বরাতের কারণে চাষীরা নিজ নিজ গ্রামে নামাজ পড়তে যায়। এই সুযোগে রাতের আঁধারে আমাদের লবণ মাঠে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে তারা। ৬০ একর লবণ মাঠের পলিথিন কেটে ‘অর্ধ ফুটন্ত’ লবণ নষ্ট করে ফেলেছে। সাথে ৩০০ মণের বেশি লবণও নিয়ে গেছেন সন্ত্রাসীরা। এতে আমাদের ১৫/১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমরা বাঁশখালী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।’

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট