বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১২ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রায়ছটা এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেন্টার পুকুর পাড় সংলগ্ন রায়ছটা চৌধুরী বাড়ীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মজনু মিয়া আমাদের প্রতিনিধি কে বলেন, ‘স্থানীয়রা লাশটি পুকুরে ভাসতে দেখলে পুলিশকে খবর দেয়। পরে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটির পরনে শুধু জিন্সের প্যান্ট পরানো ছিল। প্যান্টের পকেটে একটি শাবান পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘গতকাল রায়ছটায় আশরাফ আলী (রহ.) এর ওরশ ছিল। সেখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লোকজনের সমাগম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ওই অজ্ঞাত যুবক পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার না জানা বা হয়তো মৃগী রোগ থাকার কারণে পুকুরে পড়ে মারা যায়।’

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews