মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেল ৫ লাখ ৭০ হাজার টাকা চুনতি বনাঞ্চল পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের তাগিদ, বাঁশখালীতে দিনব্যাপী সেমিনার বাঁশখালীতে ৫০ লিটার চোলাইমদ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার; স্বামী পলাতক বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ নৈশ অভিযান চালিয়ে ২৩ ড্রাম সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

পরে জব্দ করা মাছ নিলামে ৮০ হাজার ৪০০ টাকায় বিক্রি এবং সংশ্লিষ্ট নৌযানের মালিকের কাছ থেকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিলাম ও জরিমানা বাবদ মোট ১ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পরিচালিত এ অভিযানে নৌযান থেকে ট্রাকে মাছ তোলার সময় মাছগুলো জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ছিল ৬৭ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযান ও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।

মা ইলিশের প্রজনন সুরক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews