রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার পর কাতার যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোহাম্মদ ছৈয়্যদ মিয়া ও মাবিয়া খাতুনের ছেলে। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তিনি মোজাম্বিকে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। গত বছরও তিনি দেশে এসেছিলেন। এবার দেশে ফেরার পথে তাঁর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মোজাম্বিক প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি  এম আর মুজিব জসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জসিমের বড় ভাই মো. ইউনুছ বলেন, ‘আমার ছোট ভাই দেশের উদ্দেশে মোজাম্বিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় দুই ঘণ্টা পর আকাশপথে তাঁর মৃত্যু হয়েছে বলে জানতে পারি। পরে বিমানটি কাতার বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। জরুরি চিকিৎসা দলের সদস্যরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, শুক্রবার রাতে ভাইয়ের মৃত্যুর খবর পান তাঁরা। শনিবার সকালে তাঁর মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে মরদেহ দেশে পৌঁছেছে কি না, সে বিষয়ে তখনো নিশ্চিত হওয়া যায়নি। জসিমের সঙ্গে থাকা আরেক প্রবাসীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জসিম উদ্দিন মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো এলাকায় বসবাস করতেন। সেখানে কুরুমানার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছের ছোট ভাই তিনি।

মৃত্যুকালে জসিম উদ্দিন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে। প্রিয়জনের সঙ্গে দেখা করতে দেশে ফেরার পথে তাঁর এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews