সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি

দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জলেয়া বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো–আবু তালেব (৫) ও মো. তানভীর (৪)। আবু তালেব সিএনজি অটোরিকশাচালক আবুল করামের ছেলে এবং তানভীর জেলে (বোট চালক) আবু তাহেরের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে শিশু দুটির মা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুজন বাড়ির পাশের পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর পুকুরঘাটে এসে স্বজনেরা প্রথমে আবু তালেবের মরদেহ পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পুকুরঘাটে দুই জোড়া জুতা পড়ে থাকতে দেখে তানভীরও পুকুরে থাকতে পারে বলে সন্দেহ করেন স্বজনেরা। এরপর পুকুরে খোঁজাখুঁজি শুরু করলে প্রায় তিন ঘণ্টা পর তানভীরের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় শিশু দুটির দাদা-সম্পর্কীয় মো. জাহাঙ্গীর বলেন, ‘মাগরিবের আগে বাচ্চাদের মা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সবার অগোচরে তারা পুকুরে চলে যায়। প্রথমে আবু তালেবের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে পুকুরঘাটে দুই জোড়া জুতা দেখে তানভীরকেও খোঁজা হয়। প্রায় তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।’

স্থানীয়দের ধারণা, পুকুরঘাটে জুতা রেখে শিশু দুজন পানিতে নেমেছিল। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews