রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ মায়াজ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মায়াজ ওই এলাকার মাওলানা আব্দুল মান্নানের ছেলে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়াজ। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনেরা। স্থানীয় লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা নুরুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়াজ। পরে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরে পড়ে যায়।

দুই বছরের শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের ভাষ্য, বাঁশখালীতে সাম্প্রতিক সময়ে পুকুরে ডুবে শিশু মৃত্যুর কয়েকটি ঘটনা ঘটেছে। বাড়ির পাশে থাকা পুকুরে নিরাপত্তাবেষ্টনী না থাকা এবং শিশুদের প্রতি পর্যাপ্ত নজরদারির ঘাটতি এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের একা বাইরে যেতে না দেওয়া এবং বাড়ির আশপাশের পুকুর, খাল ও জলাশয়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews