রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী অফলাইন বাংলাদেশের ৯ সদস্যের এডভাইজরি প্যানেল গঠিত দেড়মাসের মাথায় বাঁশখালীতে নতুন এসি ল্যান্ড এস এম আমিরুল মোস্তফা বাঁশখালীতে বাড়ছে ডেঙ্গু, দেড় মাসে ৩ শতাধিক চিকিৎসা রেকর্ড কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। শেখেরখীল ইউনিয়নের এসব পরিবারকে প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা শর্তহীন নগদ সহায়তা দেওয়া হয়।

রোববার বাঁশখালী উপজেলা মিলনায়তনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরখীল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মেহেদী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাঁশখালীর বাসিন্দা ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার অনুরোধের পরিপ্রেক্ষিতে কারিতাস বাংলাদেশের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কিবরিয়া আজম ও কারিতাসের প্রোগ্রাম সমন্বয়কারী ড্যানিয়েল।

এ ছাড়া অনুষ্ঠানে পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ আলী, এস এম শহীদ, বাঁশখালী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি শহীদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক মো. ইসমাইল, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আদিল চৌধুরী, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, পৌরসভা ওলামা দলের সদস্যসচিব মাওলানা সোহেল ইকবাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন, পৌরসভা ছাত্রদল নেতা মোরশেদ হাসান, মোহাম্মদ হুমায়ুন, জিশানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। কারিতাস বাংলাদেশের এ সহায়তা শেখেরখীল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা কমাতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews