সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকে জানাতে চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট: বাঁশখালীতে জেলা প্রশাসক স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে খাগড়াছড়িতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বাঁশখালীতে ভুয়া এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশ হেফাজতে ১ বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জহিরুল ইসলাম নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ

মোটরসাইকেলে গোপনে ইয়াবা বহন, বাঁশখালীতে দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেডএস-ভি২ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রীজের সামনের পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরং এলাকার মোহাম্মদ রবিউল হোসেন রায়হান (২৮) এবং বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা এলাকার রবিউল হোসেন ওরফে রবি (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছড়ারব্রীজ এলাকায় একটি ধূসর রঙের ইয়ামাহা এফজেডএস-ভি২ মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি হেফাজতে নেয় পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews