বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের চেকপোস্ট দেখে কাভার্ডভ্যান রেখে দৌড়ে পালিয়েছে চালক। পরে ওই কাভার্ডভ্যানের চালকের আসনের পেছন থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মহাজান ঘাটায় সজল স্যানিটারী হোম সার্ভিসের সামনে চট্টগ্রাম-পেকুয়া বাঁশখালী আঞ্চলিক সড়কে বসানো পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চেকপোস্টে আসা ঢাকা মেট্রো-অ-১৪-০৫৫২ নম্বরের কাভার্ডভ্যানটি থামিয়ে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছন থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘পুলিশের চেকপোস্ট দেখে চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews