বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত

মনছুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ছগির, সম্পাদক মনির

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী মনছুরিয়া বাজারের মনছুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মাওলানা আহমদ ছগির এবং সাধারণ সম্পাদক পদে মনির উদ্দিন সিকদার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে নির্বাচিত অন্যরা হলেন–সহ-সভাপতি মোরশেদ আলম, অর্থ সম্পাদক মাহমুদ হোসেন এবং সদস্য মো. সাদ্দাম হোসেন, মাওলানা মোস্তাক আহমদ ও মো. সেলিম। ব্যালটের মাধ্যমে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্বাচনে বিজয়ী হয়ে নবনির্বাচিত সভাপতি মাওলানা আহমদ ছগির বলেন, ‘ব্যবসায়ীরা আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনির উদ্দিন সিকদার বলেন, ‘ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া আমাদের জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, বাজারের পরিবেশ উন্নয়ন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে সভাপতি ও কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করব।’

নির্বাচন পরিচালনা করেন প্রফেসর জাকের আহমদ ও রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার আজিজুর রহমান। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews