শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁশখালীর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমা আকতার পেলেন উপসচিবের পদ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজমা আকতারকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে ১৭ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ডা. নাজমা আকতার বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। পদোন্নতির আগে তিনি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডা. নাজমা আকতার ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। তাঁর কর্মদক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে স্থানীয় পর্যায়ে তিনি সুনাম অর্জন করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. নাজমা আকতারকে উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাঁশখালীতে দায়িত্ব পালনকালে ডা. নাজমা আকতারের উপসচিব পদে পদোন্নতির খবরে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁর পদোন্নতিকে কর্মজীবনে দায়িত্বশীলতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews