মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা

মে থেকে শুরু সিজারিয়ান সেবা: বাঁশখালীতে সফল পাঁচটি অপারেশন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে একটি সিজারিয়ান সেকশনের মাধ্যমে এক প্রসূতির সন্তান প্রসব সম্পন্ন হয়েছে।অস্ত্রোপচারের পর মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।

সর্বশেষ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। এতে প্রধান সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. পিনাকি দাশ। সহকারী সার্জন হিসেবে ছিলেন ডা. রওনক। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. নাজমা আক্তার।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে স্বাভাবিক প্রসবের পাশাপাশি চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিরাপদ সিজারিয়ান সেবা প্রদান করা হচ্ছে। এতে স্থানীয় গর্ভবতী মায়েরা স্বল্প ব্যয়ে সরকারি হাসপাতালে মানসম্মত মাতৃসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব গর্ভবতী মায়ের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিকল্পিত (রুটিন) সিজারিয়ান অপারেশনের প্রয়োজন রয়েছে, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে এ সেবা গ্রহণ করতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, ‘বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে গড়ে ১৩০ থেকে ১৩৫টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। চলতি বছরের মে মাস থেকে এখানে সিজারিয়ান সেকশনের সেবা চালু হয়েছে। বর্তমানে দুইজন চিকিৎসকের সমন্বয়ে এ সেবা পরিচালিত হচ্ছে। রোগীর শারীরিক অবস্থা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নির্দেশনা পর্যালোচনার পর কেবলমাত্র যেসব ক্ষেত্রে সিজারিয়ান অপরিহার্য হয়, সেসব রোগীর অস্ত্রোপচার করা হচ্ছে। ইতোমধ্যে পাঁচজন মায়ের সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ বিনামূল্য্যে সিজারিয়ান অপারেশনের পাশাপাশি হাসপাতালে চক্ষু চিকিৎসা ও ডেন্টাল স্কেলিংসহ বিভিন্ন বিশেষায়িত স্বাস্থ্যসেবাও নিয়মিত প্রদান করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি হাসপাতালে নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী মাতৃসেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। গর্ভবতী মায়েদের নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে প্রসব করানোর জন্য আমরা সবাইকে উৎসাহিত করছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সরকারি পর্যায়ে সিজারিয়ান সেবার এ কার্যক্রম স্থানীয় জনগণের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরশীলতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews