রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ বাঁশখালীর পাঁচ বছরের শিশু লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত

বৃত্তির ফলাফলে বাজিমাত, জেলার সেরা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

“৪৮ পরীক্ষার্থীর মধ্যে ৪০ জনের বৃত্তি, ট্যালেন্টপুলে ২৫; জেলা শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতিতে উচ্ছ্বাস”

শিব্বির আহমদ রানা::: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই সঙ্গে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জেলা পর্যায়ে বিদ্যালয়টি চট্টগ্রামের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সদ্যপ্রকাশিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪০ জন বৃত্তি অর্জন করে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুল এবং ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, যা জেলায় সর্বোচ্চ সাফল্য।

এক সময় উপজেলার তৃতীয় স্থানে থাকা বিদ্যালয়টি ২০১৬ সালের পর থেকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে জেলার শীর্ষস্থান দখল করেছে। প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যার ফলেই এ সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিদ্যালয়টি ২০১৬-২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করে। ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এছাড়া ২০১৯ ও ২০২২ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জনসহ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায়ও কৃতিত্ব দেখিয়েছে।

এদিকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ প্রথমে বাঁশখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) এবং পরে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, বিদ্যালয়টির এ অর্জন পুরো উপজেলার জন্য গর্বের। তিনি শিক্ষকদের আন্তরিকতা, প্রধান শিক্ষকের নেতৃত্ব, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাকে এ সাফল্যের মূল ভিত্তি বলে উল্লেখ করেন।

প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এ সাফল্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান ও বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে তারা আন্তরিকভাবে কাজ করে যাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews