বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বন্যার্ত সরল ইউনিয়নে শীলকূপ সেনায়েত আলী পাড়া তরুণ ঐক্য সংঘ ও প্রবাসীদের ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার বন্যাকবলিত সরল ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শীলকূপ সেনায়েত আলী পাড়া তরুণ ঐক্য সংঘ ও প্রবাসীরা।

সোমবার দিনব্যাপী সংগঠনের স্বেচ্ছাসেবক দল এক পিকআপভর্তি ত্রাণসামগ্রী নিয়ে দুর্গম ও পানিবন্দি এলাকায় পৌঁছে অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেয়। জলাবদ্ধতার মধ্যেও স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রিয় জন্মভূমি বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রবাসীদের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উপজেলার যেসব এলাকায় এখনও মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন, সেসব এলাকার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া যায়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. আকতার হোসেন, সাইফুল ইসলাম, মো. শাহাজান, মোহাম্মদ কাশেম, ওমর ফারুক, আজগর মোহাম্মদ, আমির হোসেন, তারেক জিয়া ও মেহেদী হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews