সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

বাঁশখালীতে ৪শ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এবং লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সদস্যরা।
রোববার (১২ জুলাই) বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৪শ পরিবারের মাঝে শুকনো খাবার, পানি, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন লায়ন সাজ্জাদ আলী।
এ সময় ক্লাব নেতৃবৃন্দ বলেন, বন্যার শুরুতে সীতাকুন্ডের ফোজদারহাট জলিল পাহাড়ের পাদদেশে ত্রাণ বিতরণ করা হয় ক্লাবের পক্ষ থেকে। এরপর বাঁশখালীর দূর্গম এলাকা যেখানে ত্রাণ পৌঁছেছে কম সে জায়গায় বন্ধন পৌঁছানোর চেষ্টা করছে। এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আরো বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে ক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য মোঃ সজিব হোসেন, নাঈম উদ্দিন সাফায়েত, আল আমিন, ইমতিয়াজ উদ্দিন নিহাল, ফাহিম, কাদের, আবরার প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews