সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ছাত্রদল, খাদ্যসামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বন্যাদুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় নাছির উদ্দীন নাছির বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তব পরিস্থিতি সংশ্লিষ্ট মহলে তুলে ধরা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরাও এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews